সিগারেট হলো তামাক পাতা কুচি করে কাগজে মোড়ানো একটি ছোট সিলিন্ডার। সিগারেটে নিকোটিন, টার, কার্বন মনোক্সাইড, আর্সেনিক, অ্যামোনিয়া এবং ফরমালডিহাইডের মতো বিষাক্ত পদার্থ থাকে।
যে কারণে ধূমপানের ফলে ফুসফুসের ক্যান্সার, মুখ ও গলার ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়।
প্রশ্ন হলো-সিগারেট খেলে ৪০ দিন নামাজ রোজা কবুল হবে কীনা? এমন প্রশ্নের জবাবে শায়েখ আহমাদউল্লাহ বলেন, যারা ধুমপান করেন তাদের শরীর থেকে বাজে দুর্গন্ধ ছড়ায়। পৃথিবীতে ক্যানসার এখন ব্যাপক হারে ছড়িয়েছে। আমাদের দেশের কথাই যদি বলেন, প্রতিটি পরিবারে এখন ক্যানসার আক্রান্ত রোগী আছে। ক্যানসারের অন্যতম বড় কারণ হলো ধুমপান এবং জর্দা।
ইবনে মাজাহর একটি বর্ণনায় আছে-‘যদি কেউ মাদক সেবন করে নেশাগ্রস্ত হয়ে যায়, ৪০দিন যাবৎ তার সালাত কবুল হবে না।’
তিনি আরও বলেন, ধুমপানে মানুষ আষক্ত হলেও মাতলামি করে না। ধুমপান এমনিতে নাজায়েজ বা গুনাহের কাজ- সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা মাদকের পর্যায়ে পড়ে না। তাই ধুমপান কারির সঙ্গে এটা প্রযোজ্য হবে না। ধুমপান করলে ৪০দিন যাবৎ সালাত কবুল হবে না, সেটা বলা যাবে না। তার মানে এই নয় যে, ধুমপান করা জায়েজ কাজ, গুনাহ হবে না। লেখাই আছে-ধুমপানে বিষপান। এটা স্বাস্থের জন্য ক্ষতিকর। তারপরও মানুষ টাকা দিয়ে কিনে এটা খায়। এই নোংড়া জিনিস খাওয়া যাবে না।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত