বকেয়া মজুরি, রেশন ও উৎসব বোনাসসহ সাত দফা দাবিতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের চারটি চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় বাগানগুলোর স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
কর্মবিরতির আওতায় রয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান, চুনারুঘাট উপজেলার দেউন্দি ও লালচান চা বাগান এবং মৌলভীবাজারের মৃতিঙ্গা চা বাগান। এসব বাগানে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন।
শ্রমিকদের অভিযোগ, গত সপ্তাহে তাদের নিয়মিত সাপ্তাহিক মজুরি প
২৫ মে ২০২৬