সর্বশেষ খবর, সবার আগে

দৈনিক জনতার খবর বাংলাদেশ

শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা শিবা শানু

শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা শিবা শানু

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী, যিনি শিবা শানু নামে পরিচিত। গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগে এক বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শিবা শানুর। পরবর্তী সময়ে বিভিন্ন চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দেশের বাণিজ্যিক সিনেমায় নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা।

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট দেশের শিল্পীদের কল্যাণ, আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনতার খবর বংলাদেশ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা শিবা শানু

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী, যিনি শিবা শানু নামে পরিচিত। গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগে এক বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অভিনয়ের পাশাপাশি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শিবা শানুর। পরবর্তী সময়ে বিভিন্ন চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দেশের বাণিজ্যিক সিনেমায় নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট দেশের শিল্পীদের কল্যাণ, আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।

দৈনিক জনতার খবর বংলাদেশ

সম্পাদক ও প্রকাশক ঃ ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম (নিলয়) 

কপিরাইট © ২০২৬ দৈনিক জনতার খবর বংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত
শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা শিবা শানু
0:00 0:00
1.0x