সর্বশেষ খবর, সবার আগে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা , দেখা মেলেনি আন্দোলনকারীদের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা , দেখা মেলেনি আন্দোলনকারীদের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বব্যাপী উপস্থিতি দেখা গেলেও বুধবার সকাল থেকে আন্দোলনকারীরা দেখা মেলেনি।

আজ বুধবার (৪ নভেম্বর) সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ি, সফিপুর, মৌচাক, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও কালিয়াকৈরে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বব্যাপী উপস্থিতি ও টহল দেখা গেছে। এই এলাকাগুলোতে পুলিশ ও বিজিবি (বিজিবি) সার্বক্ষণিক নজরদারির ফলে যানচলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ জোনগুলোতে বিজিবি টহল দিচ্ছে।

সপ্তাহব্যাপী লেগে থাকা টানা অবরোধমুক্ত হয়ে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

পোশাক তৈরি কারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০,০০০ টাকা করা সহ বিভিন্ন দাবীতে মাঠে নেমেছিল শ্রমিকেরা।

আজকে শ্রমিকরা মাঠে না থাকায় প্রশ্নের জবাবে শ্রমিক নেতা সোহেল মিয়া বলেন, “আমাদের ন্যায্য দাবীর মুখে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। এখন দেখার বিষয় আমাদের দাবী আদায় হয় কিনা; না হলে আবার আন্দোলন শুরু করব।”

নাওজোড় হাইওয়ে থানার ওসি জাফর আলী জানান, “ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। আমরা সচেষ্ট রয়েছি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনতার খবর বংলাদেশ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা , দেখা মেলেনি আন্দোলনকারীদের

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বব্যাপী উপস্থিতি দেখা গেলেও বুধবার সকাল থেকে আন্দোলনকারীরা দেখা মেলেনি।আজ বুধবার (৪ নভেম্বর) সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ি, সফিপুর, মৌচাক, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও কালিয়াকৈরে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বব্যাপী উপস্থিতি ও টহল দেখা গেছে। এই এলাকাগুলোতে পুলিশ ও বিজিবি (বিজিবি) সার্বক্ষণিক নজরদারির ফলে যানচলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ জোনগুলোতে বিজিবি টহল দিচ্ছে।সপ্তাহব্যাপী লেগে থাকা টানা অবরোধমুক্ত হয়ে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।পোশাক তৈরি কারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০,০০০ টাকা করা সহ বিভিন্ন দাবীতে মাঠে নেমেছিল শ্রমিকেরা।আজকে শ্রমিকরা মাঠে না থাকায় প্রশ্নের জবাবে শ্রমিক নেতা সোহেল মিয়া বলেন, “আমাদের ন্যায্য দাবীর মুখে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। এখন দেখার বিষয় আমাদের দাবী আদায় হয় কিনা; না হলে আবার আন্দোলন শুরু করব।”নাওজোড় হাইওয়ে থানার ওসি জাফর আলী জানান, “ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। আমরা সচেষ্ট রয়েছি।”

দৈনিক জনতার খবর বংলাদেশ

সম্পাদক ও প্রকাশক ঃ ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম (নিলয়) 

কপিরাইট © ২০২৬ দৈনিক জনতার খবর বংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা , দেখা মেলেনি আন্দোলনকারীদের
0:00 0:00
1.0x