সর্বশেষ খবর, সবার আগে

কোন অঙ্গরাজ্যে কখন ভোট গ্রহণ শেষ

কোন অঙ্গরাজ্যে কখন ভোট গ্রহণ শেষ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) ইন্ডিয়ানা ও কেন্টাকির কিছু অংশে প্রথম ভোটগ্রহণ শেষ হয়।

এরপর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ফ্লোরিডার বেশির ভাগ অংশে। একই সময়ে জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, ভারমন্ট, ভার্জিনিয়া এবং ইন্ডিয়ানা ও কেন্টাকির বাকি অংশ ও নিউ হ্যাম্পশায়ারের বেশির ভাগ অংশেও ভোটগ্রহণ শেষ হবে।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভোটগ্রহণ শেষ হবে নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ায়।

রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হবে আলাবামা, কানেকটিকাট, ডেলাওয়্যার, ইলিনয়, মেইন, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিসিসিপি, মিসৌরি, নিউ হ্যাম্পশায়ারের বাকি অংশ, নিউ জার্সি, ওকলাহোমা, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, টেনেসি ও ওয়াশিংটন ডিসিতে। একই সময়ে ফ্লোরিডা, কানসাস, মিশিগান, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও টেক্সাসের কিছু অংশেও ভোটগ্রহণ শেষ হবে।

রাত ৮টা ৩০ মিনিটে আরকানসাসে ভোটগ্রহণ শেষ হবে।

রাত ৯টায় ভোটগ্রহণ শেষ হবে অ্যারিজোনা, কলোরাডো, আইওয়া, লুইজিয়ানা, মিনেসোটা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, উইসকনসিন ও ওয়াইওমিংয়ে। একই সময়ে কানসাস, মিশিগান, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও টেক্সাসের বাকি অংশেও ভোটগ্রহণ শেষ হবে।

রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হবে মন্টানা, নেভাদা ও ইউটাহতে। একই সময়ে আইডাহো ও ওরেগনের কিছু অংশেও ভোটকেন্দ্র বন্ধ হবে।

রাত ১১টায় ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনে ভোটগ্রহণ শেষ হবে। একই সময়ে আইডাহো ও ওরেগনের বাকি অংশেও ভোটগ্রহণ শেষ হবে।

মধ্যরাতে হাওয়াই ও আলাস্কার বেশির ভাগ অংশে ভোটগ্রহণ শেষ হবে। সবশেষে রাত ১টায় আলাস্কার বাকি অংশে, যার মধ্যে পশ্চিম আলেউশিয়ান দ্বীপপুঞ্জও রয়েছে, ভোটগ্রহণ শেষ হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনতার খবর বংলাদেশ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


কোন অঙ্গরাজ্যে কখন ভোট গ্রহণ শেষ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) ইন্ডিয়ানা ও কেন্টাকির কিছু অংশে প্রথম ভোটগ্রহণ শেষ হয়। এরপর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ফ্লোরিডার বেশির ভাগ অংশে। একই সময়ে জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, ভারমন্ট, ভার্জিনিয়া এবং ইন্ডিয়ানা ও কেন্টাকির বাকি অংশ ও নিউ হ্যাম্পশায়ারের বেশির ভাগ অংশেও ভোটগ্রহণ শেষ হবে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভোটগ্রহণ শেষ হবে নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ায়। রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হবে আলাবামা, কানেকটিকাট, ডেলাওয়্যার, ইলিনয়, মেইন, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিসিসিপি, মিসৌরি, নিউ হ্যাম্পশায়ারের বাকি অংশ, নিউ জার্সি, ওকলাহোমা, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, টেনেসি ও ওয়াশিংটন ডিসিতে। একই সময়ে ফ্লোরিডা, কানসাস, মিশিগান, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও টেক্সাসের কিছু অংশেও ভোটগ্রহণ শেষ হবে। রাত ৮টা ৩০ মিনিটে আরকানসাসে ভোটগ্রহণ শেষ হবে। রাত ৯টায় ভোটগ্রহণ শেষ হবে অ্যারিজোনা, কলোরাডো, আইওয়া, লুইজিয়ানা, মিনেসোটা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, উইসকনসিন ও ওয়াইওমিংয়ে। একই সময়ে কানসাস, মিশিগান, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও টেক্সাসের বাকি অংশেও ভোটগ্রহণ শেষ হবে। রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হবে মন্টানা, নেভাদা ও ইউটাহতে। একই সময়ে আইডাহো ও ওরেগনের কিছু অংশেও ভোটকেন্দ্র বন্ধ হবে। রাত ১১টায় ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনে ভোটগ্রহণ শেষ হবে। একই সময়ে আইডাহো ও ওরেগনের বাকি অংশেও ভোটগ্রহণ শেষ হবে। মধ্যরাতে হাওয়াই ও আলাস্কার বেশির ভাগ অংশে ভোটগ্রহণ শেষ হবে। সবশেষে রাত ১টায় আলাস্কার বাকি অংশে, যার মধ্যে পশ্চিম আলেউশিয়ান দ্বীপপুঞ্জও রয়েছে, ভোটগ্রহণ শেষ হবে।

দৈনিক জনতার খবর বংলাদেশ

সম্পাদক ও প্রকাশক ঃ ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম (নিলয়) 

কপিরাইট © ২০২৬ দৈনিক জনতার খবর বংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত
কোন অঙ্গরাজ্যে কখন ভোট গ্রহণ শেষ
0:00 0:00
1.0x