সর্বশেষ খবর, সবার আগে

কারখানায় ফিরে যান, প্রয়োজনে আবারও আন্দোলনে ডাকব: শ্রমিক নেতারা

কারখানায় ফিরে যান, প্রয়োজনে আবারও আন্দোলনে ডাকব: শ্রমিক নেতারা

আন্দোলনরত তৈরি পোশাক শ্রমিকদের কারখানায় ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে ন্যায্য মজুরি আদায়ে প্রয়োজনে আবারও আন্দোলনে যোগ দিতে শ্রমিকদের ডাকবেন বলে জানিয়েছেন তারা।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি হিসেবে নতুন নিয়োগ পাওয়া বাবুল আক্তার।

আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দয়া করে আপনারা কারখানায় ফিরে কাজে যোগ দিন। আমরা আপনাদের ন্যায্য মজুরির জন্য লড়াই করব। প্রয়োজন হলে আন্দোলনে যোগ দিতে আবার আপনাদের ডাকব।

এ সময় ভাঙচুরের সঙ্গে জড়িত না থেকেও আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান বাবুল।

তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকর করতে কাজ করবেন শ্রমিক নেতারা।

বাবুল বলেন, সভা করার অজুহাতে নতুন মজুরি কার্যকরে কোনো বিলম্ব হতে দেব না।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, চলমান আন্দোলনে শ্রমিকদের কোনো উপকার হচ্ছে না; বরং এতে তাদের ন্যায্য দাবিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার শ্রমিকদের আন্দোলনে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী অনুপ্রবেশ করেছে কি না, তা চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এই পরিস্থিতির কারণে কারখানার মালিকেরা ক্রয়াদেশ হারাচ্ছেন।

এ সময় সংবাদ সম্মেলনে আরও কয়েকজন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এনইউ

বিষয় : পোশাক শ্রমিক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনতার খবর বংলাদেশ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


কারখানায় ফিরে যান, প্রয়োজনে আবারও আন্দোলনে ডাকব: শ্রমিক নেতারা

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
আন্দোলনরত তৈরি পোশাক শ্রমিকদের কারখানায় ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে ন্যায্য মজুরি আদায়ে প্রয়োজনে আবারও আন্দোলনে যোগ দিতে শ্রমিকদের ডাকবেন বলে জানিয়েছেন তারা। সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি হিসেবে নতুন নিয়োগ পাওয়া বাবুল আক্তার। আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দয়া করে আপনারা কারখানায় ফিরে কাজে যোগ দিন। আমরা আপনাদের ন্যায্য মজুরির জন্য লড়াই করব। প্রয়োজন হলে আন্দোলনে যোগ দিতে আবার আপনাদের ডাকব। এ সময় ভাঙচুরের সঙ্গে জড়িত না থেকেও আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান বাবুল। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকর করতে কাজ করবেন শ্রমিক নেতারা। বাবুল বলেন, সভা করার অজুহাতে নতুন মজুরি কার্যকরে কোনো বিলম্ব হতে দেব না। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, চলমান আন্দোলনে শ্রমিকদের কোনো উপকার হচ্ছে না; বরং এতে তাদের ন্যায্য দাবিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার শ্রমিকদের আন্দোলনে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী অনুপ্রবেশ করেছে কি না, তা চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই পরিস্থিতির কারণে কারখানার মালিকেরা ক্রয়াদেশ হারাচ্ছেন। এ সময় সংবাদ সম্মেলনে আরও কয়েকজন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/এনইউ

দৈনিক জনতার খবর বংলাদেশ

সম্পাদক ও প্রকাশক ঃ ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম (নিলয়) 

কপিরাইট © ২০২৬ দৈনিক জনতার খবর বংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত
কারখানায় ফিরে যান, প্রয়োজনে আবারও আন্দোলনে ডাকব: শ্রমিক নেতারা
0:00 0:00
1.0x