প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান
মোঃ রফিকুল ইসলাম ||
সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে যোগ দিতে ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন প্রবাসী দুই ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী। সেদিনই জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট কাটিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে।সাফের নিয়ম অনুযায়ী এবার ২৮ জন ফুটবলার নিবন্ধন করেছে বাংলাদেশ। এর মধ্যে ২৬ জন খেলোয়াড় শুরু থেকেই প্রস্তুতি নিচ্ছেন। ক্লাবের ম্যাচ থাকায় দেরিতে যোগ দিচ্ছেন হামজা ও ফারহান।ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ওয়ার্মআপের সময় চোট পেয়ে ছিটকে যাওয়া তপু বর্মণকে নিয়েও ইতিবাচক খবর মিলেছে। বিদেশি ফিটনেস ট্রেনারের অধীনে পুনর্বাসনে থাকা তপু দ্রুত উন্নতি করছেন। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাঁকে খেলানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ।আজ কিংস অ্যারেনায় অনুশীলনের সময় জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘গত ম্যাচে সেরা একাদশে তপু বর্মণ ছিল, কিন্তু ওয়ার্মআপ করতে গিয়ে সে ব্যথা পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে সে খেলতে পারেনি। কিন্তু আমাদের ফিটনেস ট্রেইনারের পর্যবেক্ষণে ইনশা'আল্লাহ তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং উন্নতির দিকে যাচ্ছে। আমরা আশাবাদী, শ্রীলঙ্কার সঙ্গে খেলায় কোচ যদি মনে করেন তবে তাকে খেলাতে পারে।’বিডি-প্রতিদিন/এআইডি
কপিরাইট © ২০২৬ দৈনিক জনতার খবর বংলাদেশ । সর্বস্বত্ব সংরক্ষিত